মাদারীপুরের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

মাদরীপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যে বোরহান মোল্লা মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরব্রাহ্মমণদী গ্রামের মান্নান মোল্লার ছেলে।

তার স্বজনরা জানান, এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল সরদারের সাথে পূর্ব থেকেই বিরোধ চলছিল বোরহান মোল্লার। ব্যক্তিগত কাজ শেষে শনিবার দুপুর ১২ টার সময় পুরাতন বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ইজি বাইকে ওঠেন। শহরের চৌরাস্তায় আসলে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল সরদারসহ ও তার লোকজন আকস্মিক হামলা করে।

এ সময়ে বোরহান বর্বোরচিত সন্ত্রাসী হামলায় আ আক্রান্ত হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় মাদারীপুর জেলা রেজিস্টার ও সদর সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে ১ দিনের কলম বিরতি পালন করেন মাদারীপুর দলিল লেখক সমিতির সকল দলিল লেখকগণ। এ সময়ে এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করে বক্তব্য রাখেন সভাপতি দিদার ফকির, সদস্য গাউছ মোহাম্মদ ইব্রাহিম, আলাউদ্দিন এলিন, মাসুদুর রহমান, রুহুল আমিন প্রমুখ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোকসেদুর রহমান জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

মাদারীপুরের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ :

ফাইল ছবি