ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার প্রধান আসামী বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ

প্রকাশ :

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবুকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করছে র‍্যাব। বুধবার রাতে শরিয়তপুরের নড়িয়া থানাধীন পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তার করা হয় তাকে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত, জাহিদুল ইসলাম বাবু উপজেলার মর্তুজাবাদ এলাকার মঞ্জু মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ১০ জুন  বিকালে উপজেলার মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হােসেন খোকাকে স্থাণীয় লোকজন আটক করে। এসময় আটকের খবরটি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক প্রচার  সম্পাদক জাইদুল ইসলাম বাবু তার লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় মামুন ভুইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়। রাতেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন তিনি । এ ঘটনায় নিহত মামুনের বড় ভাই  বাদী হয়ে জাইদুল ইসলাম বাবুকে প্রধান আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব ১১  ও র‍্যাব ৮ যৌথভাবে অভিযান চালিয়ে  শরিয়তপুরের নড়িয়া থানাধীন পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে মামলার প্রধান আসামী জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার সকালে  গ্রেপ্তারকৃত, জাইদুল ইসলাম বাবুকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদগুলো

ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার প্রধান আসামী বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ

প্রকাশ :

সংগৃহীত