সন্দীপনের লেখকদের ৫ বইয়ের পাঠ উন্মোচন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন ‘সন্দীপন সাহিত্য আড্ডা’র সাথে যুক্ত পাঁচ লেখকের ২০২৫ বইমেলায় প্রকাশিত পাঁচ বই নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট পাঠ উন্মোচন। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের স্টেশন রোডস্থ হোটল শেরাটনের কনফরেন্স হলরুমে অনুষ্ঠিত হলো আয়োজনটি।
বইগুলো হলো- মাহফুজুর রহমানের আত্মজীবনী ‘ফিরে ফিরে দেখা’, আলী আকবরের কবিতার বই ‘দরোজা খোলো কবিতা-চন্দ্রাবতী’, দীপা বর্মনের গল্পের বই ‘ভ’, মুহাম্মদ শামীম রেজার গল্পের বই ‘অপরাহ্ণের গল্প’, এবং ফরিদ উজ-জামান পলাশের আঞ্চলিক ভাষার কবিতার বই ‘যেই আগুনে জ্বইল্যা মরি’।
সংগঠনের সহসভাপতি রতন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনটিতে আলোচ্য বইগুলোর লেখকবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, একই কলেজের সহযোগী অধ্যাপক এএসএম সাইফুজ্জামান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবু হায়দার মোহাম্ম্দ নূরে আলম, ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল প্রমুখ।
শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি সাদরুল উলা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নৌশাদ মোস্তফা, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউিিটভ ভাইস প্রিন্সিপাল অফিসার আহসান-উল-আলম, লেখক-গবেষক, এবং বই ও রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, কলামিস্ট বিমল সরকার, ডা. নৌশাদ কায়সার পাঠান, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান দুলাল, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সংস্কৃতিকর্মি তমিজ উদ্দীন বকুল, ছড়াকার সামিউল হক মোল্লা, কিশোরগঞ্জ সংকৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান, প্রাবন্ধিক নজির হোসেন প্রমুখ।

পাঠ উন্মোচনের জন্য নির্ধারিত বইগুলোর আলোচনায় অংশ গ্রহণ করেন বিজনকান্তি বনিক, সাদরুল উলা, খলিল ইমতিয়াজ, আমিনুল ইসলাম সেলিম এবং জমাতুল ইসলাম পরাগ।
কবিতা ও ছড়া আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী যথাক্রমে আমজাদ শরীফ, তৌকির ইসলাম তন্ময় ও প্রিয়ন্তিকা পুষ্প। স্বরচিত লেখা পাঠ করেন ইবনুল ইসাইদ, হিরণ আকন্দ, সাগর নেওয়াজ, মোহাম্ম্দ হামিদ প্রমুখ। পরে পাঁচ বইয়ের লেখকগণ পাঠোন্মোচন আয়োজন নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটিতে জেলার লেখক-সংস্কৃতিকর্মি ছাড়াও নানা শ্রেণিপেশার শতাধিক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। আলোচকগণ একসাথে পাঁচটি বইয়ের পাঠ উন্মোচনকে মফস্বল শহরের ক্ষেত্রে মাইলফলক বলে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার জমাতুল ইসলাম পরাগ।

জনপ্রিয় সংবাদগুলো

সন্দীপনের লেখকদের ৫ বইয়ের পাঠ উন্মোচন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি