আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা হয়নি। রোববার (১৩ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে।”
বিশেষ ক্ষমতা আইন বাতিল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, এবং তা নিয়ে আলোচনাও চলছে।






