আওয়ামী সমর্থক ৫ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করলো জনতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (১২ মে) দুপুরে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে করায় জনসাধারণ তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী পৌছে তাদের আটক করে।  খবর পেয়ে পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশংখায় দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচ ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। বিকেলেই তাদেরকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদেরকে সন্ত্রাস দমন আইনের আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ ওসি জানান, সরকারের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদগুলো

আওয়ামী সমর্থক ৫ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করলো জনতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ :

সংগৃহীত