ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের বর্ষবরণ শুরু

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনার বটমূলে ভৈরবী রাগে রাগালাপ পরিবেশনের মাধ্যমে শুরু হলো ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের আয়োজন। বরাবরের মতোই সাজানো মঞ্চে দেড় শতাধিক শিল্পী সারিবদ্ধভাবে বসে অংশ নেন এই আয়োজনের ৫৮তম আসরে। শুরুটা হয় ঠিক সকাল ৬টা ১৫ মিনিটে।

ছায়ানট জানিয়েছে, “বিশ্বব্যাপী মানবতার ক্ষয় এবং মূল্যবোধের অবক্ষয়ের মাঝেও আমরা আশাহত হই না। আমরা স্বপ্ন দেখি—হাতে হাত রেখে সবাই মিলে এগিয়ে যাওয়ার। এই দেশের মানুষ জাগবেই, ফিরে আসবে সুন্দর দিনের প্রত্যাশা। মানুষ, দেশ, পৃথিবী—সবকিছুকে ভালোবেসে এগিয়ে চলাই আমাদের মন্ত্র।”

এবারের বার্তা: ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষের প্রতি ভালোবাসার গান দিয়ে। এতে থাকছে ৯টি সম্মেলক গান, ১২টি একক গান ও ৩টি আবৃত্তি। আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে ছায়ানটের ইউটিউব ও ফেসবুক পেজ, একই সঙ্গে বিটিভিও।

এই প্রথমবার ছায়ানটের বর্ষবরণে অনুপস্থিত সংগঠনের প্রধান রূপকার সনজীদা খাতুন। গত ২৫ মার্চ তার প্রয়াণের পর এবার তার জায়গায় বার্তা পাঠ করেছেন নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

উল্লেখ্য, ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে প্রথম এই বর্ষবরণের আয়োজন হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতি বছরই এই আয়োজন অব্যাহত রয়েছে। করোনার সময় অনলাইনে হলেও থেমে যায়নি এই ঐতিহ্যবাহী আয়োজন।

জনপ্রিয় সংবাদগুলো

ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের বর্ষবরণ শুরু

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত