৪০ ঘণ্টার অনশনে অসুস্থ কুয়েটের ৬ শিক্ষার্থী

প্রকাশ :

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে চলমান অনশন টানা ৪০ ঘণ্টা অতিক্রম করেছে। অনশনের শুরুতে ৩২ জন শিক্ষার্থী অংশ নিলেও সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন ছয়জন। বর্তমানে ২৬ জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন।

অসুস্থদের মধ্যে দুই জন কুয়েট মেডিক্যাল সেন্টারে এবং এক জন খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে ‘সাইফুল’ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

এই অনশন শুরু হয় সোমবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৪টা থেকে।

এদিকে, ছাত্রীদের আবাসিক রোকেয়া হলের তালা ভেঙে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় হলটিতে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এতে কয়েকজন ছাত্রও সহায়তা করেন। রোকেয়া হলের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা বর্তমানে ১০/১৫ জন হলে অবস্থান করছেন এবং আরও অনেকে শিগগিরই হলে ফিরবেন।

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগ দাবিতে গত ১৫ এপ্রিল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের তালা ভেঙে দখল নেন। দুই মাস ধরে তালাবদ্ধ থাকা একমাত্র ছাত্রী হল রোকেয়াও শিক্ষার্থীদের দখলে এসেছে।

জনপ্রিয় সংবাদগুলো

৪০ ঘণ্টার অনশনে অসুস্থ কুয়েটের ৬ শিক্ষার্থী

প্রকাশ :

সংগৃহীত