সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে কাতার গেছেন। সফরের অংশ হিসেবে তিনি কাতারের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
শনিবার (৩ মে) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সফরকালে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
সফর শেষে সেনাপ্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন।
এর আগে চলতি বছরের ৬ এপ্রিল তিনি রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় সরকারি সফরে যান।






