কমার্শিয়াল সিনেমায় সাদিয়া

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রিপোর্ট: জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান আসছেন বড়পর্দায় একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল সিনেমা নিয়ে। কোরবানির ঈদকে সামনে রেখে ছবিটির শুটিং শুরু হচ্ছে শিগগিরই, আর মুক্তির পরিকল্পনাও রয়েছে এবারের ঈদেই।

টেলিভিশন নাটকে ব্যতিক্রমী সব চরিত্রে সাবলীল অভিনয় করে অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন সাদিয়া। তবে অনেকেই জানেন না, তার অভিনয়ে পথচলা শুরু হয়েছিল সিনেমার মাধ্যমেই। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাদিয়া জানান, ‘‘১২ এপ্রিল থেকে ঢাকার বাইরে আমার নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। এখন প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি। শুটিংয়ের দু’একদিন আগেই লোকেশনে পৌঁছে যাবো।’’

তবে ছবির নাম, পরিচালক কিংবা সহশিল্পীদের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। শুধু জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনধর্মী কমার্শিয়াল সিনেমা এবং মুক্তি পাবে কোরবানির ঈদে।

নতুন ছবিটি নিয়ে যখন গুঞ্জন, তখন প্রশ্ন উঠেছে— তিনি কি শাকিব খানের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করছেন? এমন প্রশ্নের উত্তরে সাদিয়া সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘আমি ‘তাণ্ডব’ করছি না। তবে যেটা করছি, তাতে আমার সহশিল্পীরাও সবাই লেজেন্ড।’’

সাদিয়া আরও বলেন, ‘‘আমার এই ছবিটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি প্রযোজক কিংবা পরিচালকের পক্ষ থেকে। তাই এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।’’

সবমিলিয়ে, সাদিয়ার নতুন সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছেই। এখন শুধু অপেক্ষা ঈদের, আর প্রযোজকের আনুষ্ঠানিক ঘোষণার।

জনপ্রিয় সংবাদগুলো

কমার্শিয়াল সিনেমায় সাদিয়া

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত