ভালুকায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধ ডিজেল ও পেট্রোল বিক্রির একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত গাজী হোসেনের প্রজেক্টে, যেখানে আমির হোসেন অবৈধভাবে খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন। শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে অবহিত করে। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে দোকানে প্রবেশ করে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পান, দুটি বড় ড্রামের মাঝখানে চাপা পড়ে রয়েছে অগ্নিদগ্ধ একটি মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদগুলো

ভালুকায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি