ভেঙে গেছে সম্পর্ক, জানালেন মাহি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

এক আবেগঘন পোস্টে মাহি জানান, সাম্প্রতিক সময়ে তার জীবন একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে—নেতিবাচক মন্তব্য, ট্রলিং, বোনের বিয়ের চাপ, আর এই সম্পর্কের বিচ্ছেদ—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

পোস্টে মাহি লেখেন, “আমি জানি, আমি কিছু হৃদয় ভেঙে ফেলেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” তবে তিনি জানান, এই কষ্টের মাঝেও হার মানেননি। তার ভাষায়, “আমি কেবল ক্লান্ত, কিন্তু এখনো হেরে যাইনি।”

মাহি আরও বলেন, যারা এখন মানসিক চাপে আছেন, তারা যেন মনে রাখেন—তারা একা নন। “আমরা সবাই মানুষ, আমরা শেখার, নিরাময়ের ও উন্নতির পথে আছি। সেটাই আমাদের আসল শক্তি।”

২০১৪ সালে এক রিয়েলিটি শোর মাধ্যমে অভিনয় জগতে পা রাখা মাহি এর পর নাটকে নিজের প্রতিভা প্রমাণ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। ব্যক্তিজীবনে ঝড় বয়ে গেলেও, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

জনপ্রিয় সংবাদগুলো

ভেঙে গেছে সম্পর্ক, জানালেন মাহি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত