শ্রমিক-মালিক গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ’’

মহান মে দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, আলোচনাসভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনি:-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপি‘র সদস্য সচিব হারেজ গণিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরবর্তিতে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সিনি:-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ, যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিম, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, সামজসেবক মঞ্জুরুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের ইমরান হাসান রাকিব, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিমসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাস উদ্দিন মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, আদিবাসী নেত্রী পার্বতী রিচিল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এখনো শ্রমিকদের সঠিক সময়ে পারিশ্রমিক দেয়া হয় না। শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

জনপ্রিয় সংবাদগুলো

শ্রমিক-মালিক গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ’’

মহান মে দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি