আ.লীগের পুনর্বাসন মানবো না: হাসনাত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগকে ৫ আগস্ট জনগণ লাল কার্ড দেখিয়েছে। তাদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে এই মন্তব্য করেন তিনি।

মহাসমাবেশে হেফাজতের প্রধান চার দফা দাবির মধ্যে রয়েছে—হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০টি মামলা অবিলম্বে প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার, নারী সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আওয়ামী লীগ ইসলামবিরোধী শক্তি। তারা বায়তুল মোকাররমে দাড়ি-টুপি পরিহিত মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে। এ দলটি আর রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছেন, এবং প্রায় ৩০ হাজার জাসদ কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”

তিনি দাবি করেন, “হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। নারী কমিশনের ইসলামবিরোধী সব ধারা বাতিল করতে হবে।”

ফেসবুকেও একই দাবি: শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, “এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।”

সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদগুলো

আ.লীগের পুনর্বাসন মানবো না: হাসনাত

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত