পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

সাভারের আশুলিয়ায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। গতকাল রাত থেকে তারা নিখোঁজ ছিল।

বুধবার (১৪মে) সকাল সাড়ে আট্টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন।

নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার উদাস সুমলিয়া গ্রামের মো. জিয়াউল হোসেনের ছেলে। তারা দু’জনই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

নিহত দুই শিশু বাইপাইল এসএ পরিবহন সংলগ্ন আদর্শ নগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত ৯-১০টার মধ্যে তারা নিখোঁজ হয়। নিখোঁজের পর খোজাখুজি করে না পেয়ে মাইকিং করা হয় পুরো এলাকায়। সকালে খবর পান শান্তিনগর একটি পুকুরে দুটি শিশুর লাশ পানিতে ভেসে আছে। এই খবর শুনে ঘটনাস্থলে এসে তারা তাদের সন্তানের লাশ সনাক্ত করেছে। স্বজনরা জানান, মাঝেমধ্যে আম কুড়ানোর জন্য সন্ধ্যা অথবা রাতে সমবয়সী কয়েকজন শিশু বেড়িয়ে যেত।

নিহত মানিক হোসেনের চাচা জিয়াউর রহমান বলেন, গতকাল রাত ৯টা থেকে আমার ভাতিজাকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি মাইকিং করেছি। পরে আজ সকালে শান্তিনগর পুকুরে লাশ পেলাম। ধারণা, কেউ তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে গেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদগুলো

পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি