সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ক্যান্সারটি বর্তমানে তার হাড়েও ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যায় ভোগার পর বাইডেনের প্রোস্টেটে একটি গুটি ধরা পড়ে। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত হন, এটি আক্রমণাত্মক ধরণের প্রোস্টেট ক্যান্সার, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সারটি ইতোমধ্যেই হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে।
তবে আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, ফলে এর চিকিৎসা সম্ভব। বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।
বাইডেনের দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, এই বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করতে রাজি নন।
সূত্র: সিএনএন






