প্যারোলে মুক্ত শাকিল-রুপা আবার কারাগারে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে প্যারোলে মুক্তি পেয়ে মৃত মায়ের মরদেহের পাশে দাঁড়ান গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ।

মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকায় নিজ বাসভবনে মারা যান রুপার মা ও শাকিলের শাশুড়ি হোসনে আরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারের আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ বুধবার (১১ জুন) সাংবাদিক রুপা ও শাকিলকে প্যারোলে মুক্তি দেয়। বিকেলে তারা পুলিশ পাহারায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে পৌঁছে মায়ের দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

রাতেই পারিবারিক কবরস্থানে হোসনে আরা বেগমকে দাফন করা হয়। মৃত মায়ের মুখ দেখা এবং দাফনের এই ক্ষণিক সময়জুড়ে পরিবারের সদস্য ও সাংবাদিক দম্পতির মধ্যে ছিল এক আবেগঘন পরিবেশ।

দাফন শেষে রাতেই আবারো পুলিশ পাহারায় রুপা ও শাকিলকে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদগুলো

প্যারোলে মুক্ত শাকিল-রুপা আবার কারাগারে

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত