বরিশালের খ্যাতনামা শিল্পপতি, অমৃত গ্রুপের চেয়ারম্যান ও সাদা মনের মানুষ শ্রী বিজয় কৃষ্ণ দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনন্য আনন্দের দিন, যা ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা বহন করে। এই শুভ দিনে আমি দেশবাসীসহ সকল মুসলিম ভাই-বোনদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “ধর্ম, জাতি ও সম্প্রদায় নির্বিশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের সব স্তরের মানুষ যেন এই আনন্দে অংশ নিতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। ধনী-গরিব নির্বিশেষে ঈদ হোক সম্প্রীতির এক অনন্য উৎসব।”
দেশের অগ্রগতি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, “একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদ আমাদের শিক্ষা দেয় ভালোবাসা ও সহমর্মিতার, যা একটি সুন্দর সমাজ বিনির্মাণের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, “আমাদের উচিত এই পবিত্র দিনে মানবতার কল্যাণে কাজ করার সংকল্প নেওয়া। ঈদ হোক মানবতার জয়গান, হোক সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক।”
শেষে তিনি বলেন, “বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!”






