পবিত্র ঈদুল ফিতরে বরিশালবাসীকে শুভেচ্ছা জানালেন এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

বরিশাল সদরের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ আনন্দের দিন। দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার উৎসব। সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করুক—এই কামনাই করি।”

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ঈদ আমাদের ঐক্য ও সংহতির শিক্ষা দেয়। আসুন, আমরা সব ধরনের বিভেদ ভুলে দেশের কল্যাণে, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করি।”

তিনি আরও বলেন, “আমাদের সবার উচিত মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সহমর্মিতা প্রদর্শন করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো। ঈদ হোক সবার জন্য শান্তি ও আনন্দের উৎসব।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!”

জনপ্রিয় সংবাদগুলো

পবিত্র ঈদুল ফিতরে বরিশালবাসীকে শুভেচ্ছা জানালেন এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার

প্রকাশ :

ফাইল ছবি