গাজীপুরের কোনাবাড়ি এলাকার দেউলিয়াবাড়িতে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দুপুর ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানান ডিউটিম্যান মো. সাগর আহমেদ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদামে লাগা আগুন আশপাশের একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।






