বিয়ে-বিরোধী নায়িকা চান একজন সঙ্গী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিব্যা দত্ত জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান না, তবে জীবনে একজন অর্থবহ সঙ্গীর উপস্থিতি কামনা করেন। সালমান খান ও সুস্মিতা সেনের মতো তিনিও অবিবাহিত থাকার পক্ষেই অবস্থান নিয়েছেন।

সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘‘ভালো একজন সঙ্গী পেলে বিয়ে করতেও পারি, কিন্তু জীবন চলার জন্য সেটা আবশ্যক নয়। অকার্যকর বিয়ের চেয়ে একা থাকা বা নিজেকে সময় দেওয়াই ভালো। নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্কে থাকা উচিত নয়।’’

তিনি বলেন, ‘‘অনেক পুরুষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটা উপভোগও করি। তবে প্রকৃত সম্পর্ক মানে হলো মানসিক সংযোগ, এমন একজন যার সঙ্গে আপনি হাত ধরার অনুভব পাবেন। আর যদি না-ও হয়, আমি সুখে আছি। আমার চারপাশে দারুণ কিছু বন্ধু আছে, আর নিজেও নিজের জন্য যথেষ্ট।’’

বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে দিব্যা বলেন, ‘‘আমি একজন সঙ্গী চাই, যার সঙ্গে জীবন উপভোগ করতে পারি, ভ্রমণে যেতে পারি। বিয়ে করতেই হবে—এমন কোনো চাপ নেই। এক বন্ধু একবার জিজ্ঞেস করেছিল, ‘তুমি এত সুন্দর, বুদ্ধিমতী, যত্নশীল—তবুও বিয়ে করোনি কেন?’ আমি বলেছিলাম, ‘সম্ভবত আমি ওভারকোয়ালিফায়েড!’ এক সময় ভাবতাম, সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। এখন বুঝি, সেটাই ভুল ধারণা ছিল।’’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ সিনেমায় দিব্যাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটির বেশি আয় করেছে এবং বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। তার পরবর্তী প্রজেক্ট ‘নাস্তিক’, যেখানে তিনি অভিনয় করেছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ এবং হর্ষালি মালহোত্রার সঙ্গে। ছবিটির পরিচালনায় রয়েছেন শৈলেশ ভার্মা। মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।

জনপ্রিয় সংবাদগুলো

বিয়ে-বিরোধী নায়িকা চান একজন সঙ্গী

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত