কুয়েট ছাত্রদের নামে মামলা

শিক্ষক সমিতির উদ্বেগ

খুলনা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কুয়েটে ছাত্রদের নামে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রায় দুই মাস পর জনৈক ব্যক্তি কর্তৃক ছাত্রদের নামে মামলা দায়েরের ঘটনায় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। এমন কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ সংশ্লিষ্ট এলাকায় সকলের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে সহাবস্থান অনিশ্চিত করে তুলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ সংকট কাটিয়ে উঠতে সকল শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ও দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। ছাত্রদের ওপর হামলাসহ সম্মানিত শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দোষীদের বিচার নিশ্চিত করার জন্য শিক্ষক সমিতি একাধিকবার দাবি জানিয়ে আসছে। সেই সাথে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলার অগ্রগতি পর্যবেক্ষণ পূর্বক উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানিয়ে আসছে।
বিজ্ঞপ্তিতে সবাইকে সংকটময় এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে তদন্ত কার্যক্রমকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতি।

জনপ্রিয় সংবাদগুলো

কুয়েট ছাত্রদের নামে মামলা

শিক্ষক সমিতির উদ্বেগ

খুলনা প্রতিনিধি

প্রকাশ :

সংগৃহীত