প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বাতিল হওয়া অঞ্চলগুলোর মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি।
বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো: সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো: বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা), সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
বিডা পরিচালনা পরিষদের এই সিদ্ধান্তে ভবিষ্যতের বিনিয়োগ পরিকল্পনা ও শিল্পোন্নয়নে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






