৩ দাবিতে আন্দোলনে নামছে এনসিপি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন। আলোচনায় উঠে আসে—আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার, সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, গণপরিষদ নির্বাচনের দাবি, সীমান্ত হত্যা রোধে কার্যকর নীতির দাবি, গাজায় ইসরায়েলি সহিংসতা ও ভারতের ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি।

সভার শুরুতে কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশব্যাপী ৬৪ জেলা ১৯টি জোনে ভাগ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়। জেলা ও উপজেলা কমিটির সদস্যসংখ্যা এবং নেতৃত্বে বয়সসীমা (সর্বনিম্ন ৪০ বছর) নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে একটি ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামীকাল (২০ এপ্রিল) ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদগুলো

৩ দাবিতে আন্দোলনে নামছে এনসিপি

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত