ভোলায় জাহিদুল হত্যার প্রতিবাদে ছাত্রদলের মিছিল

ভোলা প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে শহরের বাংলা স্কুল মোড়ে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,ভোলা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, মাহাফুজ রহমান বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম, সাঈদ ইশতিয়াক পিয়াস, জেলা ছাত্রদল নেতা শাখাওয়াত শাকিল, রায়হান জামিল শুভ, ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেতা সাব্বির গোলদার, সদস্য রায়হান শিকদার সহ জেলা, উপজেলা, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদগুলো

ভোলায় জাহিদুল হত্যার প্রতিবাদে ছাত্রদলের মিছিল

ভোলা প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি