নির্বাচন নিয়ে সরকার রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সরকার নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করেই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসাইন। তিনি বলেন, “জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ই নির্ধারণ করবে নির্বাচন কবে হবে। সরকার সেই দিকেই নজর রাখছে। তবে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন, সেটির আলোকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।”

রোববার (২০ এপ্রিল) রাঙামাটিতে কওমি ওলামা পরিষদ আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সন্ধ্যার পর রাঙামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খালিদ হোসাইন বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। বরং ভারত দীর্ঘদিন ধরে এ বিষয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সবসময় বিশ্বজুড়ে মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনার নিন্দা জানিয়ে আসছে। ইউএসএ, ইউকে বা অন্য যেকোনো রাষ্ট্রে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তোলা হয়, তার কোনো ভিত্তি নেই।”

ধর্ম উপদেষ্টা আরও জানান, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গুরুতর অসুস্থদের চিকিৎসা সহায়তা, আত্মকর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে ছাগল পালন বা ক্ষুদ্র কৃষিঋণ প্রদান করা হচ্ছে। এসব ঋণের জন্য কোনো জামানত বা সুদ দিতে হচ্ছে না। অনেকেই ইতিমধ্যে এই সুবিধা পেয়েছেন, এবং জুন মাস পর্যন্ত আরও অনেকে এ সুযোগ পাবেন।

সীরাত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। সভাপতিত্ব করেন কওমি ওলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা।

জনপ্রিয় সংবাদগুলো

নির্বাচন নিয়ে সরকার রোডম্যাপ অনুযায়ী এগোচ্ছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত