কলমাকান্দায় বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক (২৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি সোমবার (২৮ এপ্রিল) সকালে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

নিহত দিদারুল হক উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রাতে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে শিক্ষক দিদারুল হক বাজার থেকে মাদরাসায় ফিরছিলেন। এসময় আকস্মিকভাবে বজ্রপাত হয়। পরে মাদরাসার মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্থানীয় প্রশাসন ও নিহত শিক্ষকের পরিবারের কাছে খবর পাঠানো হয়।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

জনপ্রিয় সংবাদগুলো

কলমাকান্দায় বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি