মানুষ নির্বাচন চায় না: আল জাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে এখনো সাধারণ মানুষ মনে করে, অন্তর্বর্তী সরকারই তাদের জন্য “ভালো সমাধান”—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার ‘টক টু আল-জাজিরা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “মানুষ বলছে না—আজই নির্বাচন দাও, অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না।”

রোববার ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এই সাক্ষাৎকারটি আল-জাজিরার ওয়েবসাইটে প্রকাশ হয়।
সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকার, আগামী নির্বাচন, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

‘শেখ হাসিনার পতনের পর দেশের মধুচন্দ্রিমা কি শেষ?’—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘‘মানুষ এখনো অধৈর্য হয়ে ওঠেনি। তারা অন্তর্বর্তী সরকারকে তাড়াতে বলছে না। নির্বাচন আজ হলে কেউ বলছে না এখনই বিদায় নাও।’’

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস জানান, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফিরতে পারে।

সংস্কার ও নির্বাচনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যদি সংস্কারের তালিকা ছোট হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। যদি বড় হয়, তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। তবে জুনের পরে নির্বাচন পেছাবে না।’’

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, দলটি এখনো সিদ্ধান্ত নেয়নি। অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের নীতিমালাও নির্ধারণ করবে বলে তিনি ইঙ্গিত দেন।

জনপ্রিয় সংবাদগুলো

মানুষ নির্বাচন চায় না: আল জাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত