চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ ৫ দিন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য আগামী মঙ্গলবার (১৩মে) ভোর ৬টা থেকে রোববার (১৮মে) পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এবং রাঙামাটির রাজস্থলী উপজেলার রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সওজ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ-রুট আগামী ১৩ মে ভোর ৬ টা হতে ১৮মে পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রামের রঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ-রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারি, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

জনপ্রিয় সংবাদগুলো

চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ ৫ দিন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি