স্থগিত আইপিএল হতে পারে ইংল্যান্ডে!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের কারণে আইপিএল সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আসরের বাকি ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। এরপরই ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বিসিসিআইকে জানিয়েছেন যে, প্রয়োজন হলে তারা আইপিএল আয়োজনে সহায়তা করতে প্রস্তুত। বিসিসিআই যদি শিগগিরই খেলা চালু করতে না পারে, তাহলে ইংল্যান্ডে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনায় আসতে পারে।

গার্ডিয়ান জানায়, ‘ইসিবির একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেপ্টেম্বরে এই আয়োজন সম্ভব। যদিও এখন পর্যন্ত বিসিসিআই ও ইসিবির মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।’

এর আগেও ২০২১ সালে করোনা মহামারির সময় আইপিএল স্থগিত হলে ইসিবি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

চলতি আসরে ধর্মশালায় বৃহস্পতিবার একটি ম্যাচ স্থগিত হওয়ার পর বিসিসিআই আইপিএল বন্ধের সিদ্ধান্ত নেয়। জম্মু শহরে বিস্ফোরণের ঘটনার পর, যা ধর্মশালা থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে, নিরাপত্তাজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়।

এখনও পর্যন্ত আইপিএলের ১২টি গ্রুপ পর্বের ম্যাচ এবং পরে প্লে-অফ বাকি রয়েছে। ২৫ মে কলকাতায় ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল।

বিসিসিআই জানিয়েছে, ‘বাকি ম্যাচগুলোর নতুন সময়সূচি ও ভেন্যু যথাসময়ে জানানো হবে।’

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব সীমান্ত ছাড়িয়েও পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও, পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে তা স্থগিত করে। পিসিবির মতে, এই সময়ে ক্রিকেটকে ‘সম্মানজনক বিরতি’ দেওয়া উচিত।

এই সংকটে ক্রিকেটবিশ্বের নজর এখন বিসিসিআই-এর পরবর্তী সিদ্ধান্তের দিকে।

জনপ্রিয় সংবাদগুলো

স্থগিত আইপিএল হতে পারে ইংল্যান্ডে!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত