মাদকের টাকা না দেয়ায় ভাবিকে পেটালো দেবর

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ 

প্রকাশ :

ছবি: স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের ৫’শ টাকা না দেওয়ায় দেবর লিমন মিয়া (২১) তার ভাবি মিন্নি আক্তারকে (২১) লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় মিন্নি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

মিন্নি আক্তার জানান, তার দেবর লিমন মিয়া স্থানীয় খারাপ ছেলেদের সাথে মিশে উশৃঙ্খল হয়ে গেছে। লিমন বাড়ির কারো কোন কথা শুনে না। লিমন মিয়া নিয়মিত মাদক সেবন করে। লিমনের সঙ্গে সবসময় ধারালো অস্ত্র ও পিস্তল থাকে। মাদকের টাকা না দিলে বিভিন্ন সময় লিমন তার বড় ভাই ইমন মিয়া ও ভাবি মিন্নি আক্তারকে গালিগালাজ ও মারধর করে। গত ১৯ মে সোমবার দুপুর ১২ টার দিকে লিমন মিয়ার মাদক সেবনের জন্য তার ভাবি মিন্নি আক্তারের কাছে ৫’শ টাকা দাবি করে। মিন্নি আক্তার টাকা দিতে অস্বীকার করলে লিমন ক্ষিপ্ত হয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় মিন্নি বাঁধা দিলে লিমন তাকে লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় লিমন আলমারির ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন মিন্নিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগ করে বাড়ি যাওয়ার পর সন্ধ্যায় লিমন ও তার লোকজন আবারো ইমনের বাড়িতে হামলা ভাংচুর চালায়। বর্তমান ইমন ও তার স্ত্রী মিন্নি চরম নিরাপত্তহীন রয়েছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদগুলো

মাদকের টাকা না দেয়ায় ভাবিকে পেটালো দেবর

স্টাফ রিপোর্টার রূপগঞ্জ 

প্রকাশ :

স্টাফ রিপোর্টারের পাঠানো ছবি