পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ :

ছবি: ফাইল ছবি

সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির প্রতীক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এই শুভ দিনে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড়, সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটি আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে। সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।”

দেশের কল্যাণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের শিক্ষা আমাদের সাম্য, ন্যায়বিচার ও মানবতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। আসুন, আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই এবং একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি।”

তিনি আরও বলেন, “ঈদ হোক মানবিকতা, সৌহার্দ্য ও সহানুভূতির প্রতীক। এই পবিত্র দিনে আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সত্যিকারের ঈদের আনন্দ উপভোগ করতে পারি।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!”

জনপ্রিয় সংবাদগুলো

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশ :

ফাইল ছবি