স্থলপথে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে রক্ষার স্বার্থে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সমুদ্রপথসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে সুতা আমদানি চালু থাকবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে ২০২৪ সালের ২৭ আগস্টের পুরোনো আদেশ সংশোধন করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে এনবিআর জানিয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) দেশে উৎপাদিত সুতা ব্যবহার বাড়াতে ভারত থেকে স্থলপথে আমদানি বন্ধের দাবি তোলে। মার্চে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআরকে এক চিঠিতে একই সুপারিশ জানায়। চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী স্থলবন্দর ও রেলপথ দিয়ে সুতা আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুতা কাউন্ট নির্ণয়ের পরিকাঠামো এখনো প্রস্তুত নয়। তাই বিকল্প হিসেবে সমুদ্রপথে আমদানির পরামর্শ দেওয়া হয়।

ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা সাধারণত কলকাতায় গুদামজাত হয় এবং সেখান থেকে তা বাংলাদেশে প্রবেশ করে। তুলনামূলকভাবে কম দামে আসা এসব সুতা দেশীয় বাজারে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করেছে, ফলে দেশের উৎপাদকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করছে বিটিএমএ।

দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদগুলো

স্থলপথে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত