জলে নামলেও চুল ভেজাননি ফারিয়া!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বৈশাখের দাবদাহে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সাদা লেস ব্রালেট পরে পুলে দাঁড়ানো কিছু ছবি পোস্ট করে নজর কাড়লেন তিনি। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার ক্যাপশন—”ফ্যাশন ও দৃষ্টি কাড়ার মাধ্যমে এমন ইচ্ছাকৃত ভঙ্গি করেছি, যেন চুল ভেজাইনি।”

সিনেমা পর্দায় ফারিয়ার সাম্প্রতিক অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘জ্বীন-৩’ মাত্র ১২ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় দর্শকসঙ্কটে। যদিও এই ছবির একটি গান ‘কন্যা’ বেশ জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু পুরো ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এর আগে ২০২৩ সালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে তরুণ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। এরপর দীর্ঘ এক বছরের বিরতির পর বড় পর্দায় ফিরলেও সাফল্য ধরা দেয়নি।

রাজনৈতিক পালাবদলের প্রভাব নিয়ে প্রশ্ন উঠলেও ফারিয়ার জবাব স্পষ্ট, “আর্টিস্টদের কোনো দল বা জাত থাকে না। তারা কেবল চরিত্রে অভিনয় করে, বাস্তবতা নয়।”

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার একাধিক সিনেমাতেও কাজ করেছেন ফারিয়া। সামনে আরও কিছু প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা, যার ঘোষণা শিগগিরই দেবেন বলে জানিয়েছেন।

ছবির ব্যর্থতা নিয়ে প্রযোজক আবদুল আজিজ বলেছেন, “বড় পরিসরে ছবিটি পরে মুক্তি দিতে পারি, আবার নাও পারি। ব্যবসায়িক ক্ষতি হবে না।”

এইসবের মধ্যেই নুসরাত ফারিয়ার সাম্প্রতিক ছবি ও ক্যাপশন যেন বলে দেয়—তিনি থেমে নেই, বরং নিজের মতো করে আগুন ছড়াচ্ছেন।

জনপ্রিয় সংবাদগুলো

জলে নামলেও চুল ভেজাননি ফারিয়া!

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত