রিয়ামনিকে তালাক দেবেন হিরো আলম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম ঘোষণা দিয়েছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দেবেন। সম্প্রতি বাবার মৃত্যুতে স্ত্রীর পাশে না থাকার ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক ইন্তেকাল করেন। সেই সময় রিয়া মনি পাশে ছিলেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘বয়কট’ করার ডাক দেন হিরো আলম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘২০১৬ সালে প্রথম স্ত্রী সুমির সঙ্গে আমার বিচ্ছেদ হয়। এরপর রিয়া মনিকে বিয়ে করি। কিন্তু সেও আমার পরিবারকে সম্মান করে না, বিশেষ করে আমার বাবা-মাকে। একজন স্ত্রী যদি শ্বশুর-শাশুড়িকে সেবা না করে, তাহলে তার মতো স্ত্রী থাকার প্রয়োজন নেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘রিয়া কুরআন ছুঁয়ে বলতে পারবে না যে, সে কোনোদিন বারে যায়নি বা আমার বাবাকে কখন সেবা করেছে। সে সামাজিক মাধ্যমে যে ভিডিও পোস্ট করেছে, তা পুরনো।’

সংবাদ সম্মেলনে হিরো আলম আরও বলেন, ‘রিয়াকে বহুবার সুযোগ দিয়েছি। কিন্তু সে বারবার মদ খাওয়া, বারে যাওয়া এবং অন্য পুরুষের সঙ্গে দেখা করার মতো কাজ করেছে। এমন স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার সম্ভব নয়। তাই আমি ঢাকায় গিয়ে তাকে তালাক দেব।’

উল্লেখ্য, হিরো আলমের প্রকৃত বাবা মারা যান ২০১৭ সালে। শৈশবে তাকে লালন-পালন করেন পালক বাবা আবদুর রাজ্জাক।

জনপ্রিয় সংবাদগুলো

রিয়ামনিকে তালাক দেবেন হিরো আলম

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত