চকলেটের লোভ দেখিয়ে যৌনাচারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ :

ছবি: প্রতিনিধির পাঠানো ছবি

চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিবচরে শিশু কন্যাকে বিকৃত যৌনাচারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে জানা যায়, জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে ওই  শিশুটি একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিশুটি অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির ২য় তলায় নিয়ে যায়। শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এসময় সে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিকৃত যৌনাচার করে এবং শিশুটিকে দিয়ে নিজের লজ্জা স্থানে স্পর্শ করাতে বাধ্য করে। এদিকে পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজতে বের হয়। এ সময় অন্য শিশুরা জানায় তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুর বিবরণ শুনে ১৭ এপ্রিল বৃহস্পতিবার নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃর্তে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে তাকে প্রেরণ করেছে।

  • এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) জানান, আসামীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

চকলেটের লোভ দেখিয়ে যৌনাচারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ :

প্রতিনিধির পাঠানো ছবি