বছর না ঘুরতেই গুঞ্জন ঘর ভাঙার!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এক বছরও পূর্ণ হয়নি তাদের দাম্পত্য জীবনের, এর মধ্যেই বিচ্ছেদের গুঞ্জনে মুখর বিনোদন দুনিয়া।

বিয়ের শুরু থেকেই নানা কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা জুটি। বিশেষ করে ধর্মীয় ভিন্নতার কারণে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েন তারা। যদিও সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্ট।

বিয়ের আগেই দুই পরিবারের মধ্যে মতবিরোধ ছিল। তবে সব বাধা পেরিয়ে আইনি পথে বিয়ে করেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন সোনাক্ষীর বাবা, বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। কিন্তু তার দুই ভাই লব ও কুশের কেউই বিয়েতে অংশ নেননি। ধারণা করা হয়, মুসলিম পাত্র হওয়ায় এই বিয়ে মেনে নিতে পারেননি তারা।

বিয়ের পর সোনাক্ষীর সামাজিক মাধ্যমে নানা খুনসুটির মুহূর্ত উঠে এলেও বিচ্ছেদের গুজব থামেনি। এবার যেন সেই গুজব আরও জোরালো হলো। সম্প্রতি সোনাক্ষীর এক ইনস্টাগ্রাম পোস্টে একজন মন্তব্য করেন, ‘তোমার ডিভোর্সের সময় ঘনিয়ে এসেছে।’ উত্তরে রেগে গিয়ে সোনাক্ষী লেখেন, ‘প্রথমে তোর মা-বাবা করবে, তারপর আমি। কথা দিলাম।’ তার এমন জবাবে অনেকেই মনে করছেন, দাম্পত্য জীবনে হয়তো সত্যিই টানাপোড়েন চলছে।

জনপ্রিয় সংবাদগুলো

বছর না ঘুরতেই গুঞ্জন ঘর ভাঙার!

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত