কাশ্মির সীমান্তে ‘ফায়ার ওপেন’ ভারত-পাকিস্তানের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

প্রতীকী ছবি

ছবি: সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। পাল্টাপাল্টি সিদ্ধান্তে যখন পরিস্থিতি টানটান, তখন নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে এলওসি-সংলগ্ন একটি ভারতীয় সেনা চৌকির দিকে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলিবর্ষণ করে ভারতীয় সেনারা। সেনা সূত্রের বরাতে জানা গেছে, এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও খারাপের দিকে গিয়েছে। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। হামলার জেরে ভারত ও পাকিস্তান উভয়ই একে অপরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি বন্ধের ঘোষণা, সামরিক কর্মকর্তাদের বহিষ্কার, বিশেষ ভিসা বাতিল, দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া।

ভারত দাবি করেছে, ছোট অস্ত্র দিয়ে সীমিত কিছু এলাকায় গুলি চালানো হয়েছিল এবং তারা ‘উপযুক্ত জবাব’ দিয়েছে।

কাশ্মির ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন কার্যত চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জনপ্রিয় সংবাদগুলো

কাশ্মির সীমান্তে ‘ফায়ার ওপেন’ ভারত-পাকিস্তানের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

প্রতীকী ছবি

সংগৃহীত