পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের (৮৮) শেষকৃত্য আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের খোলা প্রাঙ্গণে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিশ্বনেতাদের উপস্থিতিতে তাকে শেষবারের মতো সম্মান জানানো হবে।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত সোমবার পোপ ফ্রান্সিস মারা যান। মৃত্যুর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি।

শেষকৃত্যানুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। অনুষ্ঠানের শেষপর্বে তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে। শতবর্ষে এই প্রথম কোনো পোপকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে নয়, বরং অন্যত্র সমাধিস্থ করা হচ্ছে।

জীবদ্দশায় পোপ ফ্রান্সিস বারবার অনুরোধ করেছিলেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া যেন আড়ম্বরহীন ও সাধারণ হয়। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই তাকে রাখা হচ্ছে সাধারণ কাঠের কফিনে—যেখানে অতীতের পোপরা তিন স্তরের (সাইপ্রাস, সিসা, ও ওক কাঠের) কফিনে শায়িত হতেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে এসেছেন। ১৩০টি দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন অন্তত ৫০ জন রাষ্ট্রপ্রধান এবং ১০ জন রাজা-রানী। তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, স্পেন ও বেলজিয়ামের রাজা-রানী এবং ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম।

এদিকে, পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। গত মঙ্গলবার ধর্মগুরুদের একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী প্রাচীন রীতি অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যেই নতুন পোপ নির্বাচিত হবেন।

২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর পোপ ফ্রান্সিস দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আজকের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শুরু হবে আত্মার শান্তি কামনায় ৯ দিনের আনুষ্ঠানিক প্রার্থনা। এই আয়োজনে অংশ নেবেন বিশ্বজুড়ে কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ, ফাদার ও বয়স্ক সন্ন্যাসীরা।

জনপ্রিয় সংবাদগুলো

পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত