লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা নতুন ১ লাখ ১৩ হাজারের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা যায়, গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “গত সপ্তাহে ইউএনএইচসিআরের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। এতে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার জন্য আশ্রয় নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।”

তিনি জানান, নতুন আসা অনেক রোহিঙ্গা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের আশপাশে অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল ও মসজিদে।

জাতীয় একটি দৈনিকের তথ্য উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি আরও জানায়, এই রোহিঙ্গারা মোট ২৯ হাজার ৬০৭টি পরিবারের সদস্য। এর মধ্যে শুধু গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার। তাদের বেশিরভাগই রাখাইন রাজ্যের বাসিন্দা, যারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

মিজানুর রহমান বলেন, “নতুন রোহিঙ্গাদের শিবিরে স্থান দেওয়ার জন্য ইউএনএইচসিআর অনুরোধ করেছে, তবে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেইনি। আমাদের আশঙ্কা, একের পর এক এভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে।”

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালায়। সে সময় নির্বিচার হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ভয়াবহ নিপীড়নের মুখে পড়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

বর্তমানে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদগুলো

লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত