ভাঙচুর-লুটপাটের ঘটনায় যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় কেক ও বেকারির দোকানের মধ্যে ধূমপান করতে নিষেধ করায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় রাব্বী শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ জুন) রাতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন রাজস্ব ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সুদীপ্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি রাব্বী শেখ (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বজু শেখের ছেলে। র‌্যাব জানায়, গত (২৮ মে) কুষ্টিয়ার ভেড়ামারা বাজারে অনিকের কেকস কিং নামক দোকানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে দায়িত্বরত ওয়াসিম আকরাম নির্ঝর ও মাসুদুর রহমান মান্নানকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং গুরুতর রক্তাক্ত ও জখম করে।
এ ঘটনায় কুষ্টিয়া জেলার ভেড়মারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-১ এবং র‌্যাব-২ সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল এবং র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার আসামি রাব্বী শেখকে ঢাকা জেলার শেরে বাংলানগর থানাধীন রাজস্ব ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থেকে ৩টি মোবাইল, ৪টি সিম এবং নগদ ১১ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত (২৮ মে) কুষ্টিয়ার ভেড়ামারায় কেকের দোকানের মধ্যে ধূমপান করতে নিষেধ করায় কয়েকজন যুবক দফায় দফায় হামলা ও ভাঙচুরের করে। এসময় দোকান মালিক ও কর্মচারীদের মারধর করে হত্যাচেষ্টা করে আহত করা হয়েছে। তাদের গুলিতে নির্ঝর নামে এক সেলসম্যান আহত হন। এ সময় তারা নগদ অর্থ লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় (২৯ মে) কেকস কিং ও অনিক বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিক ভুক্তভোগী অনিক বাদী হয়ে ৮ জনের নামে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদগুলো

ভাঙচুর-লুটপাটের ঘটনায় যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ :

সংগৃহীত