বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ রিপোর্ট-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমজানের পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে নতুন আলো জ্বালাবে, এই কামনা করি। ত্যাগের মহিমায় ঈদ আমাদের মানবিকতা ও সৌহার্দ্যের বন্ধনে আরও দৃঢ় করে। এই শুভ দিনে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “ঈদ শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধির প্রতিফলন, মানবতার জয়গান। আসুন, আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই, ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি।”
দেশ ও গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে তিনি বলেন, “এই উৎসবের শিক্ষা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুক, ঐক্যবদ্ধ করে তুলুক। আমরা যেন সাম্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকি। ঈদ হোক গণতন্ত্র ও মানবাধিকারের শক্তি জাগ্রত করার প্রেরণা।”
তিনি আরও বলেন, “ঈদের দিনে যেন কোনো মানুষ অভুক্ত না থাকে, কোনো শিশু যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়—এটাই হোক আমাদের অঙ্গীকার। সহমর্মিতার আলোয় আলোকিত হোক আমাদের সমাজ, শান্তি ও ভালোবাসায় পূর্ণ হোক প্রতিটি হৃদয়।”
শেষে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে ঈদের আনন্দ প্রবাহিত হোক, সুখ-শান্তির অমিয় ধারা ছড়িয়ে পড়ুক সর্বত্র। বিশ্ববাসীর জন্য ঈদ বয়ে আনুক কল্যাণ ও সমৃদ্ধি। ঈদ মোবারক!”






