‘এটা অরেঞ্জ আর্মিদের জন্য উপহার’

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: প্রতিবেদকের পাঠানো ছবি

সেঞ্চুরি করার পর অভিষেক শর্মার বাঁধভাঙা উচ্ছ্বাসই বলে দিচ্ছিল—এই মুহূর্তটার জন্য কতটা দিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি। মাত্র ২৪ বছর বয়সেই মোটা অঙ্কে রিটেনশনে থাকা এই তরুণের ওপর প্রত্যাশার চাপ কম ছিল না। চলতি আইপিএলে সেই প্রত্যাশা পূরণে খোঁড়াচ্ছিলেন অভিষেক—কমপক্ষে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত।

কিন্তু সেই ম্যাচেই অভিষেক বুঝিয়ে দিলেন, তাকে বাতিলের খাতায় ফেলার সময় এখনও আসেনি। শুরু থেকেই পাঞ্জাবের বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। মার্কো ইয়ানসেনের বলে হাঁকানো ১০৬ মিটার দীর্ঘ ছক্কাটি শুধু ম্যাচের নয়, চলতি আসরেরও সবচেয়ে বড় ছক্কা হিসেবে নজর কাড়ে।

মাত্র ১৯ বলে ফিফটি, ৪০ বলে সেঞ্চুরি—যা আইপিএলের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই দুর্দান্ত সেঞ্চুরির পর অভিষেক তুলে ধরেন একটি ছোট্ট কাগজ, যাতে লেখা ছিল—“This one is for Orange Army”। তার এই ব্যতিক্রমী উদযাপন সবার নজর কাড়ে, এমনকি প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াস আইয়ারও আগ্রহ নিয়ে কাগজটি দেখতে এগিয়ে আসেন।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে কমলা জার্সি আর পতাকায় যাঁরা গ্যালারি মাতিয়ে রেখেছিলেন, অভিষেক এই সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন সেই ‘অরেঞ্জ আর্মি’কে। ৭টি চার আর ৬টি ছক্কায় সাজানো ছিল তার শতক। মাঠে ঝড় তোলা ইনিংসের পর দর্শকদের মনও জয় করে নিয়েছেন তিনি—আক্ষরিক অর্থেই, এটি ছিল তার পক্ষ থেকে ভক্তদের জন্য এক স্পেশাল উপহার।

জনপ্রিয় সংবাদগুলো

‘এটা অরেঞ্জ আর্মিদের জন্য উপহার’

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

প্রতিবেদকের পাঠানো ছবি