এমন দমবন্ধ পয়লা বৈশাখ আগে দেখিনি: শাওন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছর মানেই নতুন সম্ভাবনার সূচনা। তবে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনটিতে যেন উৎসবের চেয়ে বিষণ্নতার ছাপ বেশি, এমনটাই মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। বর্ষবরণের দিনে ঢাকার বাতাসে ছিল একরকম অস্বস্তি—এমনটাই জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন দমবন্ধ, অবরুদ্ধ পয়লা বৈশাখ কখনো দেখিনি। আশা করিনি যে দেখতে হবে।” ছোটবেলার স্মৃতি টেনে তিনি বলেন, “রমনা বটমূল, ছায়ানটের গান—এসব দিয়েই বৈশাখ শুরু হতো। চারদিকে লাল-সাদার রঙে ঝলমল করত শহরটা। এখন সে উৎসব যেন কোথায় হারিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বৈশাখের নাম নিয়ে নানা বিতর্ক শুনছি। মনে হচ্ছে অনেক আগেই এর বীজ রোপণ করা হয়েছিল। এখন তো ‘আনন্দ’ শব্দের মধ্যেও অর্থ খুঁজে বের করা হচ্ছে।”

শাওনের দাবি, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পেছনে রয়েছে একটি বিশেষ শ্রেণির চাপ। “তারা দীর্ঘদিন ধরেই এই নাম বদলের কথা বলে আসছেন। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে ঠিকই, তবে এতোটা বদলে যাবে ভাবিনি,”—উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদগুলো

এমন দমবন্ধ পয়লা বৈশাখ আগে দেখিনি: শাওন

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত