কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

কুমিল্লায় গভীর রাতে ‘সরকার বিরোধী’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে আট আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় হঠাৎ করে মিছিলটি হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল মাত্র দুই মিনিট স্থায়ী হয় এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়েন। তবে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের বলতে শোনা যায়, ‘অবৈধ সরকার মানি না মানি না’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘আ ক ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি। উল্লেখ্য, আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি।

গ্রেফতারকৃতরা সবাই এমপি বাহারের অনুসারী বলে জানা গেছে। তারা হলেন: নগরীর চাঁদপুর এলাকার আলী আশরাফের ছেলে আরিফ, মোগলটুলির আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান ওরফে আদি, ছোটরা এলাকার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে এ কে এম মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে কিশোর, সদর উপজেলার তৈলকুপী গ্রামের ফজলু মিয়া ওরফে টুকু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা, কালিরবাজার ইউনিয়নের রাইচৌর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন, বরুড়া থানার ঝলম গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন এবং দেবিদ্বারের চাপানগর গ্রামের বালাই চন্দ্র সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদগুলো

কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত