মিশাকে মারধরের খবর ভুয়া, চিকিৎসার খবরটি সঠিক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগরকে ঘিরে বুধবার রাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—একদল লোকের হাতে তিনি মারধরের শিকার হয়েছেন। পাশাপাশি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশার একটি ছবিও ছড়িয়ে পড়ে, যা আরও বিভ্রান্তি তৈরি করে ভক্তদের মাঝে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই ভিডিওটি বিভ্রান্তিকর ও ভুয়া। বাস্তবে এমন কোনো মারধরের ঘটনা ঘটেনি। ভাইরাল হওয়া ছবিটি সত্য হলেও সেটির পেছনে রয়েছে পুরোনো একটি ঘটনা।

প্রকৃত ঘটনা হলো, ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে মিশা সওদাগরের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই চোটের অস্ত্রোপচারের জন্য তিনি কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন। বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্র সময় সকালে) তার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা জায়েদ খান।

সামাজিক মাধ্যমে জায়েদ লেখেন, “যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। সবার কাছে দোয়া চাইছি।”

সুতরাং, মিশাকে ঘিরে ছড়িয়ে পড়া মারধরের গুজব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

জনপ্রিয় সংবাদগুলো

মিশাকে মারধরের খবর ভুয়া, চিকিৎসার খবরটি সঠিক

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত