তানিশার সাহসী পোশাকে নেটদুনিয়ায় শোরগোল

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

মুম্বইয়ের এক বেসরকারি পার্টিতে সাহসী পোশাকে হাজির হয়ে চর্চার কেন্দ্রে অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। অভিনেত্রী কাজলের বোন তানিশা এ দিন কালো জালের তৈরি একটি স্বচ্ছ পোশাক পরেছিলেন, যার উপরে সাদা গোলাপ দিয়ে সামান্য আবরণ দেওয়া ছিল।

এই পোশাক পরেই গাড়ি থেকে নামার সময়ই উপস্থিত সকলের নজর কাড়েন তিনি। মুহূর্তেই তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই তাঁর পোশাককে ‘অতিরিক্ত সাহসী’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ তাঁকে ‘দ্বিতীয় উরফি জাভেদ’ বলেও মন্তব্য করেছেন।

সমালোচকদের মতে, এমন পোশাকে অন্তর্বাসও সঠিকভাবে পরেননি অভিনেত্রী, ফলে অস্বস্তিকর দেখাচ্ছিল। একজন মন্তব্য করেছেন, “এমন পোশাক পরে বাজারে গেলেও এই চেহারাই হতো!” তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, “তানিশাকে ছোটবেলা থেকেই পছন্দ করি। একটি পোশাকের জন্য এমন তীব্র কটাক্ষ উচিত নয়।”

‘সরকার রাজ’ ও ‘নীল অ্যান্ড নিক্কি’-সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানিশা। ‘বিগ বস ৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন তিনি।

জনপ্রিয় সংবাদগুলো

তানিশার সাহসী পোশাকে নেটদুনিয়ায় শোরগোল

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত