জেলেনস্কির ওপর ফের চটলেন ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি অভিযোগ করেছেন, জেলেনস্কিই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছেন।

গত রোববার ইউক্রেনের সামি অঞ্চলে রুশ হামলায় ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার পরদিন হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আপনি এমন এক দেশের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন, যার শক্তি আপনার চেয়ে ২০ গুণ বেশি। এরপর আশা করছেন অন্য দেশগুলো আপনাকে মিসাইল সরবরাহ করবে—এটা অবাস্তব।”

তিনি আরও দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং এর জন্য শুধুমাত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নয়, জো বাইডেন ও জেলেনস্কিও সমানভাবে দায়ী।

ট্রাম্প বলেন, “তিনজন ব্যক্তি এই যুদ্ধের জন্য দায়ী—প্রথমজন পুতিন, দ্বিতীয়জন বাইডেন, যিনি জানতেনই না তিনি কী করছিলেন, আর তৃতীয়জন জেলেনস্কি।”

সামি অঞ্চলে রুশ বাহিনীর হামলার ঘটনায় ট্রাম্প একে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করলেও, একইসঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া এ হামলা করে ‘ভুল করেছে’—এমনটি তাকে জানানো হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইউক্রেনীয় সেনাদের সমাবেশ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যাতে অন্তত ৬০ জন নিহত হয়। তবে তারা এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
অন্যদিকে, ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, সামিতে সাবেক সেনাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন চলছিল এবং সেটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। ঘটনার পর ওই অঞ্চলের প্রশাসনিক প্রধানকে পদচ্যুত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। শুরু থেকেই এই যুদ্ধের জন্য ট্রাম্প বারবার বাইডেন ও জেলেনস্কিকে দায়ী করে আসছেন।

জনপ্রিয় সংবাদগুলো

জেলেনস্কির ওপর ফের চটলেন ট্রাম্প

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত