পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে দেশটিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বৈঠকে আমি পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত কিছু বিষয় তুলে ধরেছি। এর মধ্যে রয়েছে—বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদের ন্যায্য হিস্যা প্রদান, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো আন্তর্জাতিক সহায়তার অর্থ হস্তান্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া।”

এফওসি বৈঠকে অংশ নেয়া পাকিস্তানের প্রতিনিধিদলের কাছে এসব দাবির বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরা হয় বলে জানান পররাষ্ট্রসচিব।

জনপ্রিয় সংবাদগুলো

পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ

বাংলাদেশ রিপোর্ট

প্রকাশ :

সংগৃহীত