হিন্দু অনুভূতিতে আঘাত, উর্বশীর বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী উর্বশী রাউতেলা ফের বিতর্কের মুখে পড়েছেন। নিজের সৌন্দর্য নিয়ে আগের মন্তব্য ঘিরে ট্রোলের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই, এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করেন, উত্তরাখণ্ডের বদ্রিনাথ মন্দিরের পাশেই নাকি তার নামে একটি মন্দির রয়েছে—‘উর্বশী মন্দির’। তিনি বলেন, ‘‘আমি একেবারেই সিরিয়াস। সেখানে আমার নামে মন্দির আছে, ভক্তরা প্রণাম করতেও আসেন। এবার দক্ষিণেও আমার নামে মন্দির চাই, কারণ ওখানে অনেক ছবিতে কাজ করেছি।’’

এই মন্তব্য ঘিরে নেটিজেনদের একটি অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বিশেষ করে উত্তর ভারতের কিছু পুরোহিত তার বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছেন বলে দাবি করে। তারা উর্বশীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছে এবং এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন।

এক পুরোহিত বলেন, ‘‘সস্তা প্রচারের জন্য উর্বশী এ ধরনের মন্তব্য করেছেন। তিনি নিজেও উত্তরাখণ্ডের বাসিন্দা, তার উচিত ছিল স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা।’’

তিনি আরও যোগ করেন, ‘‘তারকা হলেও কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার রাখেন না। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তবে আমরা সংগঠিত পদক্ষেপ নেব।’’

এদিকে, অভিনেত্রীর টিম থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উর্বশী বলেছিলেন, তার নামে একটি মন্দির রয়েছে—তিনি একবারও বলেননি ওই মন্দিরের নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। কিছু মানুষ শুধু ‘উর্বশী’ ও ‘মন্দির’ শব্দ শুনে ভুল ব্যাখ্যা করছেন। পুরো ভিডিওটি ভালো করে না দেখে এমন প্রতিক্রিয়া অনুচিত।’’

জনপ্রিয় সংবাদগুলো

হিন্দু অনুভূতিতে আঘাত, উর্বশীর বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত