পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আগামী শনিবার সকাল ৮টায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় সম্পন্ন হবে—এ তথ্য মঙ্গলবার ভ্যাটিকান থেকে জানানো হয়েছে।

পোপের মরদেহ খোলা কফিনে সান্টা মার্তা চ্যাপেলে শায়িত রাখা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাঠের কফিনে লাল পোশাকে শায়িত পোপের পাশে দাঁড়িয়ে রয়েছেন সুইস প্রহরীরা।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে সাধারণ মানুষ পোপ ফ্রান্সিসকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।

সোমবার ভ্যাটিকানের এক ভিডিও বার্তায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে পোপ তার বাসভবন কাসা সান্টা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর মাত্র একদিন আগে, রোববার ইস্টারের বার্তা দিয়েছিলেন তিনি। হাজার হাজার মানুষ ভ্যাটিকান স্কয়ারে জড়ো হয়ে শুনেছিলেন তার সেই শেষ বক্তব্য।

৮৮ বছর বয়সী পোপ দীর্ঘদিন নিউমোনিয়াসহ শ্বাসনালির জটিলতায় ভুগছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে রোমের গেমেলি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

ভ্যাটিকানের তথ্যমতে, তার রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়ায় রক্তসঞ্চালনের প্রয়োজন হয়। কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন।

পোপের মৃত্যুতে রোমান ক্যাথলিক গির্জার নতুন প্রধান নির্বাচন সামনে এসেছে। এই প্রক্রিয়া ‘কনক্লেভ’ নামে পরিচিত, যা সাধারণত মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদগুলো

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার

বাংলাদেশ রিপোর্ট ডেস্ক

প্রকাশ :

সংগৃহীত